সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের কাজিপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের পা শরীর থেকে বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ঝন্টু, সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃসিরাজগঞ্জের কাজিপুরে বাসের ধাক্কায় মেহেদী হাসান (২১) নামের এক মোটরসাইকেল চাল‌ক যুবকের পা শরীর থেকে বিচ্ছিন্ন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম।

সোমবার (২৪ নভেম্বর) এ দুর্ঘটনাটি ঘটে, কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুবলাই নামক এলাকায়। এ দুর্ঘটনায় মোটর সাইকেলের অপর আরোহী এনামুল হক (৩০) আহত হয়। দুর্ঘটনায় আহত মেহেদী সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুড়া গ্রামের মৃত সাগর আলীর ছেলে ও এনামুল একই গ্রামের বাদশা মিয়ার ছেলে।  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তারা দুজনেই বর্তমানে
চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা কাজিপুরের সীমান্তবাজার এলাকা থেকে মোটরসাইকেল যোগে মেঘাই বাজারের দিকে যাচ্ছিলেন। দুবলাই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এসআই পরিবহণের একটি বাস তা‌দের ধাক্কা দেয়। এতে মেহেদীর মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং মেহেদীর পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে বাসটিকে আটক করা সম্ভব হয়নি। তথ্য সংগ্রহ করে বাসটিকে আটকের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর