সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

বগুড়ায় চুরি মামলায় ৪ চোর গ্রেপ্তার, উদ্ধার অভিযানে র‌্যাব-১২

প্রতিবেদকের নাম / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ:
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সিরাজগঞ্জের অভিযানে বগুড়ায় সংঘটিত একটি চুরির ঘটনায় চারজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচালিত পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন সান্তাহার পৌরসভার পশ্চিম ঢাকা রোডে অবস্থিত চৌধুরী গার্ডেন মার্কেটের হিমু ইলেকট্রিক ওয়ার্কসপ থেকে প্রায় ৫ লাখ ৬ হাজার ৩৫০ টাকা মূল্যের মালামাল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মো. মাহফুজুর আওয়াল মাহাবুব (২৮) আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় গত ২৮ জানুয়ারি ২০২৬ দুপুর ১টা ৩০ মিনিটে বগুড়া সদর থানাধীন রাজাবাজার এলাকা এবং শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন
সোহেল সিকদার (৩২), মো. রানা শেখ (২৫), মো. রিয়াজ মপু (৩২) ও মো. আবু জাফর (৪০)। র‌্যাব জানায়, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১২ জানিয়েছে, দেশকে মাদক ও অপরাধমুক্ত রাখতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর