বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫। ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে ART-এর কার্যক্রমের দাবি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তাড়াশের জহুরুল মহুরী জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! ঘটনাস্থলে দুদক বিএনকেএস আয়োজনে থানচিতে যুবতীদের প্রাণিসম্পদ ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন। Whales: Giants of the Ocean

তাড়াশে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্প্যাইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা

আক্কাছ ইসলাম / ৩৩৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

তাড়াশ (সিরাজগঞ্জ) নিজস্ব প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্প্যাইন উপলক্ষ্যে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহম্মেদের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।
অনুষ্ঠানের শুরুতেই মানব দেহে ভিটামিন ‘এ’র প্রয়োজনীতা, গুরুত্ব, অভাব জনিত রোগ, প্রতিকারের উপায় ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পদ্ধতির বিশাদ বিবরণ দিয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ওমর ফারুক শিমুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকতা (ভারপ্রাপ্ত) নিতাই চন্দ্র মাহাতো, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী, থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই আলমগীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি আবু হাসেম, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাও. আনিসুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, ছাত্র প্রতিনিধি মিলন প্রমূখ।
এ সময় বক্তাগণ ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্প্যাইন বাস্তবায়নে সর্বস্তরের সাধারণের মাঝে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে ৬ থেকে ১১ মাস ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের সকল শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করতে সর্বাত্মক সহায়তা করার প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর