রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

শাহজাদপুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর

প্রতিবেদকের নাম / ১৮৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ :সিরাজগঞ্জের শাহজাদপুরে রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ এপ্রিল) দিনগত রাত ৪টার দিকে দুর্বৃত্তরা শাহজাদপুর পৌর সদরের চালা শাহজাদপুর মহল্লার “ডোল ভিটা মিলন সংঘ” মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে চলে যায়। এতে মন্দিরে থাকা গণেশ, লক্ষী, স্বরস্বতিসহ মোট ৬টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।শনিবার (৫ এপ্রিল) ভোরে মন্দিরের পাশের বাড়ির লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেছে শাহজাদপুর থানা পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে শতশত সনাতন ধর্মাবলম্বীরা ক্ষতিগ্রস্থ মন্দিরে গিয়ে জড় হয়ে ক্ষোভ প্রকাশ করেন।ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী এবং শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাণী সাহা, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত জানায়, যুগ যুগ ধরে এখানে পূজা অর্চনা হয়ে আসছে। এটা শাহজাদপুরের একটি ঐতিহ্যবাহী মন্দির। ইতোপূর্বে এখানে কখনো হামলা ভাঙচুরের ঘটনা ঘটেনি। এই মহল্লার হিন্দু মুসলিম সবার আন্তরিক সহযোগিতায় এখানে পূজা উদযাপন হয়ে আসছে দীর্ঘকাল। আজ হঠাৎ কে বা কাহারা রাতের অন্ধকারে এসে প্রতিমা ভাঙচুর করে চলে গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সনাতনী নেতৃবৃন্দ দুষ্কৃতকারীকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
বিষয়টি নিয়ে এএসপি (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুষ্কৃতকারীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে এ ঘটনায় সনাতনীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। শতশত সনাতন ধর্মাবলম্বী বিক্ষুব্ধ মানুষ এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন। সেইসাথে তারা চরম উদ্বেগও প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর