রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়া‌শে খুনের দায়ে ভাগনে রাজিব এর মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম / ৩২৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নিজেস্ব প্রতিবেদ দৈনিক আমাদের স্বদেশ :সিরাজগঞ্জের তাড়াশে আলো‌চিত মামা-মামি ও মামাতো বোন হত্যার দায়ে ভাগনে রাজিব কুমার ভৌমিক (৩৬) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত এর অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল।

রোববার (২০ এপ্রিল) বেলা ৩টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই কারাদণ্ডের আদেশ দেন।
এই আদালতের অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল বলেন, আসামি ২০২৪ সালের ৯ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন। গ্রেপ্তারের পর সাজা কার্যকর করা হবে।
দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ভৌমিক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিক ও প্রমিলা রানী ভৌমিকের ছেলে। তিনি হত্যার শিকার বিকাশ সরকারের আপন ভাগনে।
মামলার সূত্রে জানা যায়, টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ২০২৪ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার বারোয়ারি বটতলা মহল্লার বাসিন্দা বিকাশ সরকার (৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পারমিতা সরকার তুষিকে (১৫) গলা কেটে হত্যা করেন রাজীব। রাজীব বিকাশ সরকারের আপন ভাগনে। এ ঘটনায় নিহত স্বর্ণা রানী সরকারের ভাই সুকমল চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তাড়াশ থানায় মামলা করেন।
পরে মোবাইল ফোন থেকে পাওয়া মামা-ভাগনের কথোপকথনের সূত্র ধরে রাজিবকে আটক করে সিরাজগঞ্জ ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে পুলিশ রাজিব কুমার ভৌমিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্যপ্রমাণ শেষে আজ তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর