রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ

প্রতিবেদকের নাম / ২৮২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

লিটন আহমেদ তাড়াশ তাড়াশ (দৈনিক আমাদের স্বদেশঃসিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে কুন্দইল বিলচলন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের ছাত্র রানিক হাসান লিখন ( ১৮)’র বিরুদ্ধে। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান। ধর্ষণ চেষ্টার অভিযোগে এনে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা মনিজা বেগম। লিখিত অভিযোগে জানা যায়, গত ৩০ এপ্রিল বিদ্যালয় চলাকালীন সময় টিফিন চলাকালীন সময়ে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র লিখন জরুরী কথা বলার জন্য বিদ্যালয়ের চতুর্থ তলায় নিয়ে যায় ওই ছাত্রীকে। কথা বলার একপর্যায়ে তাকে জাপটে ধরে ওয়াশ রুমের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে । এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে তার বান্ধবী মিম ও মেহজাবিন দৌড়ে গিয়ে তাকে উদ্ধার। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি জানালে তিনি ব্যবস্থা নিবেন বলে সময় ক্ষেপণ করতে থাকেন। এ দিকে এ বিষয়ে কোন কিছু না করার জন্য লিখন ও তার পরিবারের লোকজন হুমকি প্রদান করতে থাকে ভিকটিমের পরিবারকে। এতে নিরুপায় হয়ে ১৫ মে বৃহস্পতিবার বিকেলে ছাত্রীর মা মনিজা বেগম তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযুক্ত লিখনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ও তাকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন বলছে সে বাড়িতে নেই। এ ব্যাপারে তাড়াশ থানা ওসি মো. জিয়াউর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে  পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর