শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সখিপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করলেন পাষণ্ড স্বামী!

প্রতিবেদকের নাম / ২৬৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

শাহজালাল মিয়া সখিপুর (টাংগাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুরে কাকলী বেগম (৩৫) নামের এক নারীকে তাঁর স্বামী ছুরিকাঘাতে খু*ন করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত মেহেদী হাসান (৪০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
আজ রোববার ( ৩ আগস্ট) সকাল ১০ টার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ড জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তারা সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

ওই দম্পতির দুই সন্তান মেরি(১২) ও মিরাজ(৭) হত্যাকাণ্ডের এসব তথ্য জানায়। শিশু দুটির আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে তাদের মাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে মেহেদী-কাকলী দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। আজ সকালেও তাঁদের দুই সন্তানের সামনেই স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মেহেদী তাঁর স্ত্রীর পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় মাকে রক্তাক্ত অবস্থায় দেখে সন্তানেরা চিৎকার শুরু করে। স্থানীয়রা কাকলীকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূইঞা বলেন, ‘গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর