সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সিরাজগঞ্জে সাখাওয়াত হাসপাতাল থেকে নবজাতক শিশু চু’রির ঘটনায় গৃহবধূর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

প্রতিবেদকের নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ঝন্টু, সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃসিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে নবজাতক শিশু চু’রির ঘটনায় আলপনা খাতুন (৩১) নামে এক গৃহবধূকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন‌। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) মাসুদুর রহমান মাসুদ।

বুধবার (২২ অ‌ক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন‌ এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামী আলপনা খাতুন কামারখন্দ উপজেলার চরদোগাছী গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) মাসুদুর রহমান মাসুদ জানান, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের মাজেদ আলীর স্ত্রী সবিতা খাতুন সন্তান প্রসবে ব্যথা শুরু হলে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ২৭ ফেব্রুয়ারি সকালে সিজারের মাধ্যমে সবিতা খাতুন একটি পুত্র সন্তান জন্ম দেন। কিন্তু ওইদিন বিকেলে শিশুটিকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যান আলপনা খাতুন।
তিনি জানান, ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে সলঙ্গা থানা পুলিশ শিশুটি উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। ওই দিন রাতে আলোকদিয়ার গ্রামের সোলাইমান হোসেনের বাড়ি থেকে শিশুটি উদ্ধার করে পুলিশ। এসময় আলপনা খাতুন, ছায়রন বেওয়া, মিনা খাতুন, মায়া খাতুন ও তার স্বামী রবিউল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় শিশুটির পিতা মাজেদ আলী বাদী হয়ে সলঙ্গা থানার একটি মামলা দায়ের করেন। এ মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত আলপনা খাতুনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর