মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলার শিকার সন্দ্বীপের তারেক, পরিবারে শোকের মাতম ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু সায়েদাবাদে ডিএনসি ইন্সপেক্টর গুলিবিদ্ধ: নতুনধারার সমবেদনা ও দ্রুত আরোগ্য কামনা সন্দ্বীপে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু Ελληνικά καζίνο: Ανάλυση δημοφιλέστερων παρόχων তাড়াশে কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ২৯ ভরি স্বর্ণ ও ৩ লক্ষ টাকা চুরি তাড়াশের রাজনীতিতে নতুন সমীকরণ: আলোচনায় পরিচ্ছন্ন নেতা সোলাইমান হোসেন সিহাব থানচি–চিম্বুক সড়কের ৩৫ কিলোমিটার রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন, স্বস্তিতে চালক–পর্যটকরা। সংসদে পেশ হবে অন্তর্বর্তী সরকারের ১৩৩,টি অধ্যাদেশই: আইনমন্ত্রী

তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি ফসলের প্রণোদনা বিতরণ

আক্কাছ ইসলাম / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে গম,সরিষা, সূর্যমূখী, শীত পেঁয়াজ, মসুর, খেসারী, অরহর ফলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা হযরত আলী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, রির্পোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমূখ ।
অনুষ্ঠানে ইউএনও নুসরাত জাহান বলেন, “আপনাদের সার নিয়ে দুঃশ্চিন্তার কোন কারণ নেই। রবি মৌসুমে সারের কোন প্রকার সংকট হবে না। আপনারা অযথা গুজবে কান দিবেন না। আপনারা যে বীজ ও সার বিনামূল্যে পেয়েছেন, তা সঠিক ভাবে চাষের কাজে লাগিয়ে রবি মৌসুমে গম,সরিষা, সূর্যমূখী, শীত পেঁয়াজ, মসুর, খেসারী, অরহর ফলের উৎপাদন বাড়াবেন। এতে নিজেরাও লাভবান হবেন, উপজেলাও কৃষি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে।”
উল্লেখ্য, ওই প্রণোদনার আওতায় উপজেলার ৯ হাজার ৮২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর