মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবা সেবন ও সংরক্ষণ অপরাধে দুই জনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) দুপুরে দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা। অভিযানে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লক্ষ্মীপুর।

অভিযান চলাকালে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করা হয় তিনজনকে। মোবাইল কোর্টের রায়ের ভিত্তিতে দণ্ডিত ও অভিযুক্তরা হলেন—

দণ্ডপ্রাপ্তরা:

১। মো. রুবেল, পিতা: মৃত তোতা মিয়া, ঠিকানা: জাহানাবাদ, দক্ষিণ হামছাদী, লক্ষ্মীপুর সদর—
তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।

২। মো. জুয়েল, পিতা: তোফায়েল আহাম্মদ, ঠিকানা: পূর্ব নন্দনপুর, লক্ষ্মীপুর সদর—
তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

যার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে:

৩। মো. ফয়সাল, পিতা: মো. জিল্লাল হোসেন, ঠিকানা: গোপীনাথপুর, লক্ষ্মীপুর সদর—
তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর