শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

কমলনগরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি মনোনীত এমপি প্রার্থী নিজানের মতবিনিময়

প্রতিবেদকের নাম / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

মোঃ আমজাদ হোসাইন, কমলনগর (লক্ষ্মীপুর):
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ বি এম আশ্রাফ উদ্দিন নিজানের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও টেলিভিশন সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় এমপি প্রার্থী নিজান বলেন, সাংবাদিকতা একটি মহৎ ও দায়িত্বশীল পেশা। এই পেশার মাধ্যমে সাংবাদিকরা সমাজের অন্যায়, অপরাধ ও দুঃশাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে সত্য তুলে ধরেন।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকরা যেন সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। আগামীর একটি নতুন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার সার্বিক উন্নয়ন, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর