রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ-নওফেলসহ ৫২ জনের নামে মামলা

প্রতিবেদকের নাম / ২১১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইয়াস শরীফ খান (১৬) নামে শিক্ষার্থীকে গুলি করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন আহত শিক্ষার্থীর বাবা ব্যবসায়ী মো. এজাজ খান। মো. এজাজ খান বন্দর থানাধীন আনন্দবাজার জাফরখান পাড়া এলাকার জবু টেন্ডল বাড়ির বাসিন্দা।

বাদী অভিযোগ করেন, গত বছরের ১৮ জুলাই বিকেল ৪টা ২০ মিনিটের দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ে আসামি নওফেলসহ অন্যান্যরা অস্ত্রসজ্জিত হয়ে গুলি করে বাদীর ছেলে ইয়াস শরীফকে। বাদী অভিযোগ করেন, গত বছরের ১৮ জুলাই বিকেল ৪টা ২০ মিনিটের দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ে আসামি নওফেলসহ অন্যান্যরা অস্ত্রসজ্জিত হয়ে গুলি করে বাদীর ছেলে ইয়াস শরীফকে। এতে ইয়াস গুরুতর জখম হয়। বর্তমানে সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ ৫২ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বাদী জুলাই আন্দোলনে তার ছেলের ওপর গুলি চালানোর অভিযোগ এনেছেন। মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, এমএ লতিফ, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর