রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশ পৌর শহরে পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম / ২৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমদের স্বদেশ: সিরাজগঞ্জের তাড়াশে এক পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাসেদুল ইসলাম (৪০)। সে তাড়াশ পৌর সদরের ওয়াপদাবাধ এলাকার আব্দুল কাদেরের ছেলে ও পিকআপ ভ্যানের চালক। তাড়াশ-রানীরহাট অঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক স্থানে রাতের যে কোনো সময়ে দুষ্কৃতিকারীরা তাকে জবাই করে হত্যা করে। পরবর্তী‌তে রাস্তার পাশে লাশ ফেলে চলে যায়।
শনিবার (১৯ এপ্রিল) সকালে পথচারিরা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ লাশ উদ্ধার করে। বর্তমানে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন পুলিশ। নিহত রাসেদুল ইসরামের মা আকলিমা খাতুন জানান, গতকাল শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন রাশেদুল। আজ তার লাশ পাওয়া গেল। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না।
তাড়াশ থানার পু‌লিশ প‌রিদর্শক (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে শহীদ এম. এনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর