বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫। ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে ART-এর কার্যক্রমের দাবি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তাড়াশের জহুরুল মহুরী জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! ঘটনাস্থলে দুদক বিএনকেএস আয়োজনে থানচিতে যুবতীদের প্রাণিসম্পদ ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন। Whales: Giants of the Ocean

সন্দ্বীপ উপজেলার আমতলী লিংক সড়ক এর বেহাল অবস্থা: চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ১ কিলোমিটার পথ

প্রতিবেদকের নাম / ২১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:
সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আমতলী রিং সড়ক ও সংযোগ সড়কের বেহাল অবস্থা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মুছাপুর সড়ক থেকে রতিস মহাজনের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ সড়কটির ইট ও কংক্রিট উঠে গিয়ে তা বর্তমানে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ইট ও রড ভেঙে পড়ে আছে খালে। কোথাও কোথাও সড়কের একাংশ সম্পূর্ণ দেবে গেছে, ফলে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ মাটির টেকসই রক্ষণাবেক্ষণের লক্ষ্যে হেরিং বোন্ড (এইচবিবি) প্রকল্পে ৫৩৩ মিটার ঢালাইবিহীন ইটের রাস্তা নির্মাণ করা হয়। সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান জি এম টের্ডাস, মাইটভাংগা।

স্থানীয়রা অভিযোগ করেন, নিম্নমানের উপকরণ ও তড়িঘড়ি করে কাজ শেষ করার ফলে সড়কটি অল্প সময়েই নষ্ট হয়ে গেছে। তারা জানান, প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীদের এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। ফলে সড়কটির এই করুণ অবস্থা তাদের নানাভাবে দুর্ভোগে ফেলেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর