বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
টিকটকার স্ত্রীর পরকিয়ার জেরে স্বামীর আত্মহত্যা নিখোঁজের ৩৪ ঘণ্টা পর ডোবা থেকে বিধবার মরদেহ উদ্ধার, ছেলের অভিযোগ—‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ তাড়াশ পৌরসভার উদ্যোগে ২ শতাধিক বৃক্ষরোপণ ভেড়ামারায় পুলিশের অভিযান: ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি গ্রেফতার তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ” গ্রামবাসীর হাতে আটক কিশোর গ্যাংয়ের সদস্য, পুলিশের কাছে সোপর্দ। ভেড়ামারা সরকারি মহিলা কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জোড়াদহের সন্তান আনিসুজ্জামান সিদ্দিক ফখরুলের স্বপ্ন জয় শেকড় থেকে শিখরে সন্দ্বীপে চাষী অনলাইন মাল্টিপারপাসের বিরুদ্ধে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন নেছারাবাদের ছাত্রদল নেতা মোঃ আজিম শেখ রনি মেধা তালিকার ২৯ নম্বরে চান্স পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

গ্রামবাসীর হাতে আটক কিশোর গ্যাংয়ের সদস্য, পুলিশের কাছে সোপর্দ।

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি গ্রামে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের অভিযোগে ক্ষোভে ফুঁসে ওঠা গ্রামবাসী লিমন সরদার নামে এক যুবককে আটক করে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আশোকাঠি গ্রামে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। গ্যাংটির সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কারবার, চুরি, ডাকাতি এবং ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় অতিষ্ঠ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি, সম্প্রতি এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনাসহ ধারাবাহিক মোটরসাইকেল চুরির ঘটনার পেছনেও এই চক্রের সদস্যদের সম্পৃক্ততা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার গ্রামবাসী অভিযুক্তদের ধাওয়া করলে লিমন সরদারকে আটক করতে সক্ষম হন। পরে তাকে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গৌরনদী মডেল থানা সূত্র জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আশোকাঠিবাসী কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। গৌরনদী মডেল থানায় অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম রাসেল জানান লিমন সরদার বিরুদ্ধে বাড়ি ডাকাতি ও মেয়ে অপহরণ সহ নানা অভিযোগ রয়েছে এলাবাসী ধাওয়া করে থানায় সোপর্দ করেছে তাকে কিশোর সংশোধন কেন্দ্র পাঠানো হয়েছে। এবং অভিযুক্ত বা তাদের পরিবারের জানান তাদের ছেলে নেশাগ্রস্ত বন্ধু বান্ধব সাথে মিশে এসব করেছে তাকে একটি সুযোগ দেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর