মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা ছাত্র গ্রেফতার

প্রতিবেদকের নাম / ২৬৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

তাড়াশ (সিরাজগঞ্জ) নিজেস্ব প্রতিনিধি :সিরাজগঞ্জের তাড়াশে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসলাম হোসেন (১৪) উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গুচ্ছগ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং আড়ংগাইল দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র।

যৌন নীপিড়নের স্বীকার ওই ছাত্রীর মা আমেনা খাতুন বলেন, আমি আড়ংগাইল গুচ্ছগ্রামে বসবাস করি। আমার মেয়ে আড়ংগাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়া-লেখা করে। মেয়ের বাবা আমিনুল ইসলাম ঢাকায় অবস্থান করে দিন মজুরের কাজ করেন। গত শনিবার আমার মেয়ে সহপাঠিদের সাথে প্রতিবেশি শহিদুল ইসলামের আঙ্গীনায় খেলা করছিল। এ সময় শহিদুলের ছেলে আসলাম চকলেটের লোভ দেখিয়ে আমার অবুঝ শিশুটিকে নিয়ে পাশের বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে যৌন নীপিড়ন চালাতে থাকে। শিশুটির আত্ম চিৎকারে তার সহপাঠিরা এগিয়ে এলে আসলাম পালিয়ে যায়। আমি তাড়াশ থানায় অভিযোগ করতে গেলে আসলামের আত্মীয় স্বজন উপযুক্ত বিচার দেয়ার কথা আমাকে ফিরিয়ে আনেন। কিন্তু ৬ দিনেও কোন বিচার না পেয়ে আমি বৃহস্পতিবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি(তদন্ত) নাজমুল কাদের জানান, মেয়ের মায়ের অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্ত আড়ংগাইল দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র আসলামকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর