রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝিনাইদহে ভ্যান ভাড়াকে কেন্দ্র করে পিতা-পুত্রকে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মোঃ আশরাফুল ইসলাম আসাদ মন্ডল
বিশেষ সংবাদদাতা, ঝিনাইদহ

ঝিনাইদহে ভ্যান ভাড়ায় যেতে রাজি না হওয়ায় এক ভ্যানচালক ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছে এক যুবক। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—বাজিতপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫৫) ও তার ছেলে ইজাজুল ইসলাম (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিমুল ওই রাতে গোয়ালপাড়া বাজারে এসে ভ্যানচালক জাহাঙ্গীরকে কোথাও নিয়ে যেতে বলেন। কিন্তু জাহাঙ্গীর নামাজ পড়তে যাবেন বলে ভাড়ায় যেতে অস্বীকৃতি জানান। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে শিমুল তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বাবাকে রক্ষা করতে ছুটে এলে ইজাজুলকেও কুপিয়ে গুরুতর আহত করে শিমুল।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত পিতা-পুত্রকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে, তাদের শরীরে গভীর ক্ষত ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত শিমুলকে আটক করতে অভিযান চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর