সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

তাড়াশে ফ্রেন্ডস ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড আর্ট গ্যালারীর শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ফ্রেন্ডস ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড আর্ট গ্যালারী। শুক্রবার সকাল ১১টায় তাড়াশ পৌর শহরের শাহী জামে মসজিদের পশ্চিম পাশে অবস্থিত রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা উদ্যোক্তা শেখ সাদি সোহাগের মালিকানাধীন এ রেস্টুরেন্টটি তাড়াশ উপজেলার ভোজনরসিকদের মাঝে নতুন আকর্ষণ সৃষ্টি করবে বলে মনে করছেন সচেতন মহল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকির, ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোকাদ্দেছুর রহমান, ছাত্রনেতা সাফি জাহাঙ্গীরসহ আরও অনেকে।

অনুষ্ঠানে ফ্রেন্ডস ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড আর্ট গ্যালারীর মাধ্যমে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাশাপাশি ভোক্তাদের সর্বোত্তম সেবা প্রদান এবং প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ।

স্থানীয়দের প্রত্যাশা, আধুনিক পরিবেশ ও মানসম্মত সেবার মাধ্যমে ফ্রেন্ডস ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড আর্ট গ্যালারী অল্প সময়ের মধ্যেই তাড়াশের একটি জনপ্রিয় খাবারের গন্তব্যে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর