সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

থানচিতে মাহে রমজান উপলক্ষে বিজিবির ইফতার বিতরণ।

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচিতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক মানবিক কার্যক্রম এর অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বলিপাড়া জোনের দায়িত্বপূর্ণ থানচি উপজেলার টিএন্ডটি পাড়া এলাকায় অবস্থিত মা-আরিফুল কুরআন হাফেজিয়া নূরানী এতিমখানা তে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর উদ্যোগে গরীব, দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি আওতায় বলিপাড়া জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক বর্ণিত এতিমখানার শতাধিক গরীব, দুস্থ ও এতিম শিক্ষার্থীর মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করেন। বিতরণ শেষে তিনি তাঁর বক্তব্যে বলেন, “দুর্গম পাহাড়ী অঞ্চলের সুবিধাবঞ্চিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং সামাজিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এসময় এতিমখানার সভাপতি, শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এতিমখানার শিক্ষক এবং শিক্ষার্থীরা এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, এ ধরনের মানবিক কার্যক্রম বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর