রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সন্দ্বীপে পারিবারিক দ্বন্দ্বে ৬ বছরের শিশুহত্যা, অভিযুক্ত আটক

প্রতিবেদকের নাম / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ৬ বছরের এক শিশু নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উচ্চার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আলী হোসেন, সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ও মগধরা গ্রামের আবু তাহেরের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক পুরনো বিরোধের জেরে প্রতিবেশী জাহাঙ্গীর (৪৫) হঠাৎ শিশুটির ওপর অতর্কিতে হামলা চালায়। তিনি শিশুটিকে জোরে আছাড় মারলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনার সময় শিশুটির মুখ ও কান দিয়ে রক্ত বের হতে দেখা যায়।

আহত অবস্থায় আলী হোসেনকে দ্রুত সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু সন্দ্বীপ চ্যানেল পার হওয়ার পর, চট্টগ্রাম নেওয়ার পথেই শিশুটি মৃত্যুবরণ করে।

ঘটনার পর উত্তেজিত জনতা ও স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত জাহাঙ্গীরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বর্তমানে তিনি সন্দ্বীপ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশ জানায়…

এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শফিকুল চৌধুরী জানান,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর