মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা থানচিতে ৩৮ বিজিবির অভিযান ও মানবিক কার্যক্রমে প্রেস ব্রিফিং। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা Paoloscarpasindaco: Redefining the Art of Football Boots Through Craftsmanship and Feel নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই নিয়ে মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫।

ভেড়ামারায় এনসিপি’র পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়

প্রতিবেদকের নাম / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মোহন আলী, স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা।

কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

আজ ২৯শে সেপ্টেম্বর দুপুর ১২টায় এনসিপির পক্ষ থেকে পূজামণ্ডপের সভাপতির হাতে আর্থিক প্রীতি উপহার তুলে দেওয়া হয়। এ সময় কুষ্টিয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদাউস টনি এবং এনসিপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ভেড়ামারার ঐতিহ্যবাহী ও প্রাচীন শ্রীশ্রী জগৎ জননী মাতৃমন্দির পরিদর্শন করেন।

নুসরাত তাবাসসুম সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গঠিত এনসিপির সমন্বয় কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।

জেলা প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদাউস টনি বলেন—
“বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ। এখানে বৈষম্যের কোনো স্থান নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই।”

এ সময় আরও উপস্থিত ছিলেন—

  • কেন্দ্রীয় যুবশক্তির সংগঠক নাজমুল ইসলাম

  • ভেড়ামারা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শোভন আহমেদ

  • জেলা শ্রমিক উইনিংসের আহ্বায়ক নিজাম

  • সদস্য সচিব মতি

  • মিরপুর উপজেলার প্রধান সমন্বয়কারী বুলবুল আহমেদ

  • এনসিপির জেলা কমিটির সদস্য ডঃ সাব্বির, সাজ্জাদ হোসেন, সুজন, তানভীর কবিরসহ মিরপুর-ভেড়ামারার অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর