শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মাগুরার মেধাবী ছাত্রী তৃষা খন্দকারের গবেষণা কার্যক্রমে নতুন দিগন্ত

প্রতিবেদকের নাম / ২৯৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মেধাবী ছাত্রী তৃষা খন্দকার এখন ঢাকায় উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে নিজের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছেন। বিজ্ঞানচর্চা ও নতুন কিছু আবিষ্কারের আগ্রহ থেকেই তিনি সম্প্রতি রাসায়নিক গবেষণায় যুক্ত হয়েছেন।

বর্তমানে তৃষা ঢাকা লালমাটিয়া সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সম্প্রতি কলেজের ল্যাবে তিনি পটাসিয়াম ফেরোসায়ানাইড (K₄[Fe(CN)₆]) যৌগ নিয়ে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার উপর গবেষণা শুরু করেছেন। এই গবেষণার মাধ্যমে যৌগটির ভৌত ও রাসায়নিক গুণাবলি বিশ্লেষণ করে শিল্প ও কৃষিক্ষেত্রে সম্ভাব্য প্রয়োগ নিয়ে কাজ করছেন তিনি।

এর আগে তৃষা ঢাকা বঙ্গবন্ধু কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ ৪.৩৩ এবং ঢাকা নাহারা একাডেমি থেকে এস.এস.সি পরীক্ষায় জিপিএ ৫.০০ অর্জন করেন। প্রাথমিক সমাপনী পরীক্ষাতেও তিনি জিপিএ ৫.০০ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

ছোটবেলা থেকেই বিজ্ঞানভিত্তিক গবেষণা, কৃষি ও উদ্ভিদবিজ্ঞানে তার গভীর আগ্রহ ছিল। তৃষা বলেন,

“বিজ্ঞানের মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব — তাই আমি গবেষণার মাধ্যমে সমাজে অবদান রাখতে চাই।”

তৃষার বাবা-মা জানান, সীমিত আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও মেয়ের পড়াশোনা ও গবেষণার আগ্রহে তারা সবসময় পাশে থেকেছেন।

স্থানীয় শিক্ষক ও সহপাঠীরা মনে করেন, তৃষা খন্দকার একদিন তার গবেষণা ও মেধার মাধ্যমে দেশের গৌরব বৃদ্ধি করবেন এবং তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর