রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সিরাজগঞ্জের সলঙ্গায় ৩১১ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ঝন্টু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ওভারব্রিজের উত্তর পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, র‌্যাব-১২ এর অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার, দীপংকর ঘোষ।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে জানান, অধিনায়ক র‌্যাব-১২ এর দিকনির্দেশনায় শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ওভারব্রিজের উত্তর পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ অভিযানে আটককৃত মাদক ব্যবসায়ী হ‌লো রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক গ্রামের বাসিন্দা মো. লিটন (৩০)। অভিযান চলাকালে আসামির কাছ থেকে ৩১১ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও নগদ ১,১১০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, লিটন দীর্ঘদিন ধরে বাসযোগে হেরোইন বহন করে সিরাজগঞ্জ শহরসহ আশপাশ এলাকায় বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-১২ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব সর্বদা বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর