বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

৩০ মামল, ২৫ বার কারাবাস তবু অটল আলী আহমেদ, মাগুরা-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার যোগ্য দাবিদার আলী আহমেদ

প্রতিবেদকের নাম / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

আলামিন মাগুরা প্রতিনিধি:৩০ মামলা ও ২৫ বারের কারাবরণেও অদম্য, আধুনিক মাগুরা গড়ার স্বপ্ন তার

মাগুরা জেলা বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারি ও বর্তমান আহ্বায়ক আলী আহমেদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের অন্যতম হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন আলোচনায়। তার দীর্ঘ রাজনৈতিক জীবন জনসমর্থন, সাফল্য এবং একই সঙ্গে চরম রাজনৈতিক নিপীড়নের এক বিরল দৃষ্টান্ত।

মুক্তিযোদ্ধা ও তিনবারের ইউপি চেয়ারম্যানের সন্তান আলী আহমেদ নিজেও ৬নং রাঘবদাইড় ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে স্থানীয় রাজনীতিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। প্রতিটি নির্বাচনে তিনি জেলার সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন এবং জনগণের সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক দুইবার “মাগুরা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান” হিসেবে স্বর্ণপদক লাভ করেন।

আলী আহমেদের সাংগঠনিক দক্ষতা তাকে মাগুরা জেলার রাজনীতিতে দ্রুত উত্থান এনে দেয়। ১৯৮৮ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকে তিনি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, দুইবারের সাধারণ সম্পাদক, সদস্য সচিব এবং বর্তমানে দ্বিতীয়বারের মতো আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

রাজনীতির এই দীর্ঘ যাত্রায় তাঁকে দিতে হয়েছে চরম মূল্যও। গত ১৭ বছরে তিনি ৩০টিরও অধিক মামলার আসামি হয়েছেন এবং ২৫ বারেরও বেশি গ্রেফতার হয়েছেন, যার মধ্যে প্রায় তিন বছর কেটেছে কারাগারে। ১/১১ সময় তিনি টানা ১৬ মাস কারাবন্দি ছিলেন। সেসময় রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে স্থানীয় সূত্রে জানা যায়। এমনকি ২০১৫ সালে তাকে না পেয়ে পুলিশ তার বাড়িতে আগুন দেয় বলেও অভিযোগ রয়েছে।

অসংখ্য দমন-পীড়ন ও নির্যাতনের পরও আলী আহমেদ রাজনীতিতে অবিচল রয়েছেন। এবারের নির্বাচনে তিনি মাগুরা-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তাঁর স্বপ্ন— মাগুরাকে আধুনিক, পরিচ্ছন্ন ও সুযোগ-সমৃদ্ধ একটি মডেল জেলায় রূপান্তর করা।

মনোনয়ন পেলে ও সংসদ সদস্য নির্বাচিত হলে তাঁর অগ্রাধিকার থাকবে বেকারত্ব নিরসন, মাদকমুক্ত সমাজ গঠন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি।

স্থানীয় সাধারণ মানুষ মনে করেন— বারবার জনপ্রতিনিধি হিসেবে আলী আহমেদের সাফল্য, চরম প্রতিকূল অবস্থাতেও তাঁর অটল রাজনৈতিক অবস্থান এবং তৃণমূল পর্যায়ের গভীর সংযোগ তাঁকে মাগুরা-১ আসনে ‘অবিসংবাদিত’ প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর