বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫। ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে ART-এর কার্যক্রমের দাবি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তাড়াশের জহুরুল মহুরী জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! ঘটনাস্থলে দুদক বিএনকেএস আয়োজনে থানচিতে যুবতীদের প্রাণিসম্পদ ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন। Whales: Giants of the Ocean

চট্টগ্রাম জেলার সন্দ্বীপের বেড়িবাঁধ দখল করে গবাদিপশুর ঘর, পর্যটনে ভাটা

প্রতিবেদকের নাম / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১৬ নম্বর সারিকাইত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এবং ১৭ নম্বর মগধরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ব্লক বেড়িবাঁধের ওপর গবাদিপশুর ঘর নির্মাণ করে তা দখল করে রেখেছে স্থানীয় কিছু বাসিন্দা।

সরেজমিনে দেখা গেছে, চরাঞ্চলের কিছু মানুষ বেড়িবাঁধের ওপর গরু, ছাগল ও ভেড়ার ঘর নির্মাণ করেছেন। এতে শুধু বেড়িবাঁধের সৌন্দর্যই নষ্ট হচ্ছে না, বরং গবাদিপশুর বিষ্ঠা ও দুর্গন্ধে পর্যটকদের ভ্রমণ আগ্রহও কমে যাচ্ছে।

উল্লেখ্য, দক্ষিণ সন্দ্বীপে ছুটির দিনে নানা এলাকা থেকে আগত পর্যটকরা বেড়িবাঁধের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন। কিন্তু বর্তমানে ব্লকের ওপর পশুর ঘর ও অপরিচ্ছন্ন পরিবেশ পর্যটকদের বিমুখ করছে।

সরকার ২০১৯-২০ অর্থবছরে সন্দ্বীপকে নদীভাঙন ও জলোচ্ছ্বাস থেকে সুরক্ষিত রাখতে প্রায় ১৯৮ কোটি টাকা ব্যয়ে ব্লক বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করে, যা এখনো চলমান রয়েছে। অথচ সেই উন্নয়ন প্রকল্পের জায়গা দখল করে নির্মিত হচ্ছে অবৈধ স্থাপনা।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী (এসও) আরিফুল ইসলাম বলেন,

> “ব্লকের ওপর গরু-ছাগলের ঘর নির্মাণ বেআইনি। ইতোমধ্যে গবাদিপশু মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে। অচিরেই এসব অবৈধ দখল উচ্ছেদ করা হবে।”

স্থানীয় সচেতন মহল বলছে, বেড়িবাঁধের সৌন্দর্য ও কার্যকারিতা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে উন্নয়ন প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হবে সন্দ্বীপবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর