রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

বরখাস্তের পর বাপবিবো থেকে সাক্ষাৎকারের ডাক পেলেন সঞ্জীব কুমার রায়, সাবেক জিএম-মাগুরা

প্রতিবেদকের নাম / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মাগুরা প্রতিনিধি: আলামিন

বরখাস্ত হওয়ার পর আবারও আলোচনায় উঠে এসেছেন জনাব সঞ্জীব কুমার রায়, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সাবেক সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম)। সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) থেকে তিনি সাক্ষাৎকারের জন্য আনুষ্ঠানিক ডাক পেয়েছেন।

সূত্রে জানা যায়, দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় বাপবিবো কর্তৃপক্ষ তাঁর প্রশাসনিক যোগ্যতা ও অভিজ্ঞতাকে নতুন করে মূল্যায়নের উদ্যোগ নিয়েছে। এই পুনর্মূল্যায়নকে অনেকেই সঞ্জীব কুমার রায়ের কর্মজীবনের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।

এদিকে, এ ঘটনাকে ঘিরে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, এই আহ্বান তাঁর প্রতি প্রতিষ্ঠানের আস্থা ও শ্রদ্ধার প্রতিফলন, যা ভবিষ্যতে তাঁর পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

স্থানীয় মহলে বলা হচ্ছে, সততা ও কর্মনিষ্ঠার প্রতীক হিসেবে পরিচিত সঞ্জীব কুমার রায় যদি পুনরায় দায়িত্ব পান, তবে মাগুরা পবিসে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠিত হবে বলে আশা করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর