রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি।

ধানের শীষের প্রচারণায় উপচেপড়া ভিড় সন্দ্বীপে

প্রতিবেদকের নাম / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আমিনুল ইসলাম রিয়াদ, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রচারণায় উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
২ নভেম্বর (রবিবার) বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তরিকুল আলম তেনজিং সেনারহাট থেকে শুরু করে সন্দ্বীপ কমপ্লেক্স ও দলের কার্যালয় পর্যন্ত লিফলেট বিতরণ করেন।
প্রচারণা চলাকালে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

প্রচার চলাকালে তরিকুল আলম তেনজিং বলেন, “বিএনপি তরুণদের স্বপ্ন ও বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে কাজ করছে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সেই লক্ষ্য অর্জনের রূপরেখা।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের নির্বাচনব্যবস্থা, ভোটাধিকার ও অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। দীর্ঘ ১৫ বছর পর এবার মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের সুযোগ এসেছে। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশকে নাগরিকবান্ধব ও কর্মসংস্থানভিত্তিক রাষ্ট্রে পরিণত করবে।”

এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক জামসিদুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আবুল বাশার, উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর