শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আ.লীগের লকডাউন ঠেকাতে ঈশ্বরগঞ্জে পুলিশের ‘হোন্ডা মোবাইল’ অভিযান।

প্রতিবেদকের নাম / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

আশরাফুল ইসলাম ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি।

কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বিশেষ ‘হোন্ডা মোবাইল’ টিম গঠন করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।

 

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ওসি ওবায়দুর রহমানের নেতৃত্বে ২০টি মোটরসাইকেল নিয়ে গঠিত একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় টহল ও অভিযান পরিচালনা করে।

 

পুলিশ সূত্রে জানা যায়, লকডাউন ঘিরে কেউ যেন ঢাকামুখী যাত্রা করতে না পারে, সেজন্য উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করা হবে। এছাড়া লকডাউন কর্মসূচিতে মাঠে নামলে তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী কয়েক দিন উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে বলেও জানানো হয়।

 

এ বিষয়ে ওসি মো. ওবায়দুর রহমান বলেন, “কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন ঘিরে কেউ যেন ঢাকায় যেতে না পারে এবং ঈশ্বরগঞ্জে কোনো প্রকার নাশকতা ঘটাতে না পারে— সে লক্ষ্যে বিশেষ ‘হোন্ডা মোবাইল’ টিম মাঠে কাজ করছে। আওয়ামী লীগের কোনো পক্ষ নাশকতা বা অপতৎপরতা চালাতে চাইলে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে কঠোর হাতে দমন করবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সর্বাত্মক প্রস্তুত আছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর