শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঈশ্বরগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা, আহত ৩ আটক ১

প্রতিবেদকের নাম / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম্য, অনিয়ম-দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার মুখ্য সমন্বয়কসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে “সর্বস্তরের জনগণ” ব্যানারে পূর্ব ঘোষিত মানববন্ধন চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানববন্ধন চলাকালে কিছু অসন্তুষ্ট ব্যক্তি এনসিপির মুখ্য সমন্বয়ক ও মনোনীত সংসদ সদস্য মোজাম্মেল হকসহ উপস্থিত নেতাকর্মীদের লক্ষ্য করে উত্তেজনাকর আচরণ শুরু করেন। একপর্যায়ে তারা মানববন্ধনকারীদের ওপর হামলা চালায়। এতে মোজাম্মেল হকসহ উপজেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য প্রভাষক মাসুম বিল্লাহ ও আরও একজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রফিকুল ইসলাম রবি নামের একজনকে আটক করেছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর