মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা থানচিতে ৩৮ বিজিবির অভিযান ও মানবিক কার্যক্রমে প্রেস ব্রিফিং। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা Paoloscarpasindaco: Redefining the Art of Football Boots Through Craftsmanship and Feel নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই নিয়ে মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫।

সন্দ্বীপের সীমা নির্ধারণে স্থায়ী সমাধানের দাবি—সরেজমিন পরিদর্শনে উপদেষ্টা ড. ফাওজুল কবির খান

প্রতিবেদকের নাম / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ সন্দ্বীপের সীমা নির্ধারণ–সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা পর্যালোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা ড. ফাওজুল কবির খান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে সোমবার সরেজমিনে সন্দ্বীপ পরিদর্শন করেন। এ সময় এলাকাবাসীর দাবি, নদীভাঙন ও পলি জমে তৈরি নতুন দ্বীপগুলোর ওপর নোয়াখালীর সাথে চলমান সীমা বিরোধ দ্রুত সমাধানই এখন সময়ের দাবি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চট্টগ্রাম–০৩ (সন্দ্বীপ) আসনের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন। তিনি উপদেষ্টার কাছে জোরালোভাবে তুলে ধরেন যে, মেঘনার সৃষ্ট ভাসানচর (ঠেঙ্গার চর), জাহাইজ্জার চর/স্বর্ণদ্বীপ এবং উড়িরচরের মালিকানা নিয়ে বিরোধ বহুদিনের পুরোনো সমস্যা। সন্দ্বীপের ন্যায্য ভূমির স্বার্থ রক্ষা ও মালিকানা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে আধুনিক ডিজিটাল জরিপ এবং বিশেষজ্ঞ কমিটি গঠন ছাড়া বিকল্প নেই বলে তিনি মত প্রকাশ করেন।

অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, “সঠিক তথ্যভিত্তিক আধুনিক জরিপ ও বিশেষজ্ঞ মতামতই পারে বহু বছরের ভূমি বিরোধের প্রশাসনিক নিষ্পত্তি নিশ্চিত করতে। এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন হলে সন্দ্বীপ তার ন্যায্য অধিকার ফিরে পাবে এবং মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।”

সরকারি এই পরিদর্শনকে স্থানীয়রা সীমা বিরোধ সমাধানের সম্ভাব্য অগ্রগতি হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর