বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে ৬৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

প্রতিবেদকের নাম / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ৬৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার ভোরে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদ বেদীতে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই পুলিশ প্রশাসন, আনসার বাহিনী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচকাওয়াজের মধ্য দিয়ে বিজয় দিবসের যাত্রা শুরু করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি, সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম শহীদ, ধামরাই মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান তোলা সহ ধামরাই উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের পরিবার এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ শহীদের বিনিময়ে আমাদের এই স্বাধীন দেশ পেয়েছি। আর ২৪ এর গণঅভ্যুত্থানে নতুন করে স্বাধীন দেশ পেয়েছি। তরুণদের উদ্দেশ্যে বলেন আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানুন। জ্ঞান ও সততার আলোকে দেশ গড়ুন।
১৬ই ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশীয় পণ্যের মেলার ডিসপ্লে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুচকাওয়াজ দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর