রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Golden Panda Casino – Mobile‑First Slots, Live Games, and Quick Wins ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রিপল মার্ডার মামলার আসামী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫

সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে চলমান ট্রিপল মার্ডার মামলার আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আল আমিন (২৮) । বুধবার রাতের এক অভিযানে পুলিশ নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রাম থেকে তাকে আটক করে। । তিনি কাঁঠালপাড়া গ্রামের মো. তোজাম্মেল এর ছেলে।

২০২২ সালের ৩০ মার্চ নবাবগঞ্জ উপজেলার বারুনী মেলা থেকে মোটরসাইকেলে ফেরার পথে নিহত হন রিমন ইসলাম, কিবরিয়া ইসলাম এবং সাব্বির রহমান। তারা স্থানীয়ভাবে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাদের হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে, রিমন ইসলামের বাবা রবিউল ইসলাম নিহতের ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০২২ সালের ৩০ মার্চ নবাবগঞ্জ উপজেলার বারুনী মেলা থেকে মোটরসাইকেলে ফেরার পথে নিহত হন রিমন ইসলাম, কিবরিয়া ইসলাম এবং সাব্বির রহমান। তারা স্থানীয়ভাবে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাদের হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে, রিমন ইসলামের বাবা রবিউল ইসলাম নিহতের ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় দিনাজপুর ৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ মোট ৬৪ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকেও আসামি করা হয়।

মামলার তদন্তে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জানতে পারে যে, আসামি আল আমিন তার নিজ বাসায় অবস্থান করছিল। এরপরই, পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আসামিকে যথাযথ আইন অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

 

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ.মতিন বলেন, “পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত কাজ চলছে।” পুলিশ এ ঘটনার পর ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে।

 

এদিকে, এলাকার মানুষ মনে করছেন, এই গ্রেফতারের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উন্মোচিত হবে এবং বিচারপ্রক্রিয়া এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর