রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি।

তাড়াশে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ ও ছাগল বিতরণ

আক্কাছ ইসলাম / ২৯৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
oppo_0

তাড়াশ(সিরাজগঞ্জ) নিজস্ব প্রতিনিধি :সিরাজগঞ্জ তাড়াশে বে-সরকারী সংস্থা পরিবর্তনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিবন্ধী উপকার ভোগীদের মাঝে সহায়ক উপকরণ ও ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা প্রতিবন্ধী উপকার ভোগীদের মাঝে ৯টি হুইলচেয়ার, ৫ জোড়া ক্রাচ ও ২০টি ছাগল বিতরণ করেন। বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল হক, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মদ, পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, উপ-পরিচাললক রোখসানা খাতুন, প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা প্রমুখ।
এ সময় হুইল চেয়ার পাওয়া উলিপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধি আরশেদুল ইসলাম বলেন, আমি চলতে ফিরতে পারি না। নিজেকে খুব অসহায় মনে হয়। এই চেয়ারটি আমাকে চলতে ফিরতে অনেকটা সহায়তা করবে। বিনসাড়া গ্রামের উপকার ভোগী জাহাঙ্গীর আলম বলেন, আমি অত্যন্ত দরিদ্র বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ। অতি কষ্টে জীবন-যাপন করি। পরিবর্তন থেকে পাওয়া ২ টি ছাগল লালন পালন করলে আমার কিছুটা আর্থিক স্বচ্ছলতা আসবে। এ জন্য তারা বে-সরকারী সংস্থা পরিবর্তনের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর