মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের আসামি মোহাম্মদ পাবনা থেকে গ্রেফতার

প্রতিবেদকের নাম / ২১৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ : সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, রায়গঞ্জ থানার (ওসি) মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে তার মামার বাড়ি পাবনার বেড়া পৌরসভার শাহাপাড়া গ্রাম থে‌কে তাকে গ্রেফতার করা হয়। সে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। মামলার এজাহারে তার বয়স ১৪ লেখা হলেও প্রকৃত বয়স ১২। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। এর আগে রোববার (৯ মার্চ) সকালে নাড়ুয়া গ্রামে এনজিও কর্তিক পরিচালিত “আঁচল ” নামের একটি প্রতিষ্ঠানে পড়ানোর জন্য দুই ভাইবোনকে রাখতে যায় নির্যাতিত শিশুটি। এ সময় ওই প্রতিষ্ঠানের শিক্ষিকার ছেলে মোহাম্মদ আলীর হাতে ধর্ষণের শিকার হয় শিশুটি। নির্যাতিত শিশুটি ক্রমে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার দুপুরে তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই থানায় মামলা দায়ের হয়।

রায়গঞ্জ থানার (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নির্যাতিত শিশুটি নিজ গ্রামে “আঁচল” নামক স্কুলে যায়। ওই স্কুল শিক্ষিকার ছেলে মোহাম্মদ আলী তাকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় অভিযোগ দিলে মামলা হিসেবে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর