মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রায়গঞ্জে সাংবাদিকের দুই হাত এক পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

প্রতিবেদকের নাম / ২৯২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক দৈনিক আদের স্বদেশ : সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা। শনিবার সকালে চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানাযায়, সরাই হাজীপুর গ্রামের আব্দুল বারিক খানের ছেলে দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি ও রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন খানের সাথে শ্যামগোপ গ্রামের সিদ্দিক হোসেনের পুত্র শাহ পরান গংদের পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে শনিবার সকাল ১১টার দিকে সাংবাদিক শাহিন খান অভীর নলকূপ সংস্কার কাজ দেখতে যায়।

এসময় শাহ পরান গংরা একটি সংঘবদ্ধ দল রাম দা, হাসুয়া, ছুরি, লোহার রড, কাঠের বাটাম, বাঁশের লাঠি দিয়ে তাঁর উপর সন্ত্রাসী হামলা চালায়। এতে সাংবাদিক শাহিন খানের দুহাত ও এক পা এর বিভিন্ন অংশ ভেঙ্গে যায়। ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথম সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করে।

এ ঘটনায় আহতদের বাবা আব্দুল বারিক খান শাহ পরান সহ ১১ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর