সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

তাড়াশে ওরশে পদপিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু

প্রতিবেদকের নাম / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

নিজেস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ ওরশের মানুষের ভিড়ের মধ্যে পরে পদপিষ্ট হয়ে রোকেয়া খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১০টা দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাঙ্গা মাজারের পশ্চিম পাশে এ ঘটনাটি ঘটে।
নিহত রোকায়া খাতুন নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রামের মৃত মগরোফ হোসেনর মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ ওরশে মানুষের ভিড়ের মধ্যে পদপিষ্ট হ‌য়ে রোকেয়া খাতুন নামের একজন বৃদ্ধার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের জানান, নওগাঁ ওরশ চলাকালীন সময় ভাঙ্গা মাজারে পশ্চিম পাশে মানুষের ভিড়ের মধ্যে পরে পদপিষ্ট হয়ে রোকেয়া খাতুনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর