রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

টানা বর্ষণ-উজানের ঢলে সিরাজগঞ্জে ভয়াবহ নদীভাঙন

আক্কাছ ইসলাম / ২৫১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

আক্কাছ ইসলাম আমাদের স্বদেশ মফস্বল প্রতিনিধিঃ
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীসহ সিরাজগঞ্জের করতোয়া, ফুলজোড়, হুরাসাগর নদীর পানি দ্রুত বাড়ছে। এতে বাড়ছে নদীভাঙনের তীব্রতা।

সদর ও শাহজাদপুর উপজেলার অন্তত ৯টি গ্রামে ভয়াবহ ভাঙনে ফসলি জমি, ঘরবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী মানুষ।

স্থানীয়রা জানান, গত দুই সপ্তাহে সদর উপজেলার ভাটপিয়ারী এবং শাহজাদপুরের মাকড়া, ধীতপুর, কুড়সী, বারপাখিরা, বড় চামতারা, গালা ও চর-ঠুটিয়া গ্রামের শতাধিক বাড়ি ও স্থাপনা ভেঙে গেছে।

ধীতপুরের ৭৫ বছর বয়সী কৃষক কালু মোল্লা বলেন, ‘১৯৮৮ সাল থেকে ১১ বার নদীভাঙনের শিকার হয়েছি। এখন সব হারিয়ে অন্যের জমিতে ঘর তুলে থাকছি।’

মনোয়ারা বেগম (৬৫) বলেন, ‘জীবনে ১৪ বার নদীভাঙনের শিকার হয়েছি। এবার ভাঙলে কোথায় যাব, জানি না।’

কৃষক ফজর আলীর অভিযোগ, ‘সরকার শুধু আশ্বাস দেয়, কোনো কার্যকর ব্যবস্থা নেয় না।’

স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত নদীভাঙন রোধে বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

শাহজাদপুর ইউএনও কামরুজ্জামান বলেন, ‘ভাঙনকবলিত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান জানান, ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর