রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সিরাজগঞ্জের বালুবহনকারী ট্রাকের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

প্রতিবেদকের নাম / ২১১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ :

সিরাজগঞ্জের কাজিপুরে হাঁটতে বের হয়ে বালুবহনকারী ট্রাকের ধাক্কায় জুলেখা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী হারুনর রশীদ মারাত্মক আহত হয়েছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনাটি ঘটে, উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায়। নিহত জুলেখা খাতুন ও আহত তার স্বামী হারুনর রশীদ উপজেলার ছালাভরা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী বাড়ির পাশেই সড়কে হাঁটতে বের হয়। ছালাভরা বাজারের পূর্বপাশে করাতকলের কাছে পৌঁছামাত্র পশ্চিম দিক থেকে ছুটে আসা দ্রুতগতির বালুবহনকারী একটি ট্রাক জুলেখা খাতুন ও তার স্বামী হারুনর রশীদকে সজোরে ধাক্কা দেয়। জুলেখা খাতুন ছিটকে করাতকলের পাশে রাখা গাছের গুড়ির ওপর প‌ড়ে। এতে ঘটনাস্থলেই জুলেখার মৃত্যু হয়। আর হারুনর রশীদ মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম বলেন, ট্রাক দিয়ে ধাক্কা দেয়ার সাথে সাথে জুলেখা ঘটনাস্থলেই মারা যায়। ঘটনা খুব ভোরে হওয়ায় ট্রাক আটক করা সম্ভব হয়নি। পুলিশ এসে খোঁজ খবর নিয়েছে।
কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা লাল মিয়া জানান, ‘খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম। খোঁজ খবর নিয়েছি। নিহতের নিকট আত্মীয়ের কোনো অভিযোগ নেই। তারা মরদেহ দাফনের ব্যবস্থা করবে।#####


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর