বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

আমাদের স্বদেশ সংবাদ প্রকাশের পর থানচিতে হেলে পড়া ৩টি বৈদ্যুতিক খুঁটি প্রতিস্থাপন।

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের থানচি উপজেলায় দীর্ঘদিন ধরে হেলে পড়ে থাকা ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি নিয়ে এলাকাবাসীর উদ্বেগের পরিপ্রেক্ষিতে আমাদের স্বদেশ পত্রিকায়”হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনা শঙ্কায় এলাকাবাসী” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে ঝুঁকিপূর্ণ ৩টি বৈদ্যুতিক খুঁটি প্রতিস্থাপন করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খুঁটিগুলো হেলে থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। বিশেষ করে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সময় খুঁটি ভেঙে পড়ে প্রাণহানি বা বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কায় তারা আতঙ্কিত ছিলেন। সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

কমলা বাগান ত্রিপুরা পাড়া কারবারি প্রেমুজ ত্রিপুরা বলেন, সংবাদ প্রকাশের পর এত দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, তা আমরা ভাবিনি। এখন নতুন খুঁটি স্থাপন হওয়ায় আমাদের ভয় অনেকটাই কেটে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আমাদের স্বদেশ পত্রিকাকে ধন্যবাদ জানাই।
আরেক বাসিন্দা জ্ঞান সুন্দর চাকমা বলেন, গণমাধ্যম মানুষের সমস্যার কথা তুলে ধরলে যে ইতিবাচক পরিবর্তন আসে, এই ঘটনাটি তার একটি ভালো উদাহরণ।
থানচি বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সবুজ ঘোষ বলেন, বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে পরিদর্শন করা হয়। ঝুঁকি বিবেচনায় দ্রুত ৩টি বৈদ্যুতিক খুঁটি প্রতিস্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও কোথাও এ ধরনের ঝুঁকিপূর্ণ খুঁটি থাকলে স্থানীয়দের দ্রুত বিদ্যুৎ অফিসে জানাতে অনুরোধ করছি।
এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একই ধরনের আন্তরিকতা বজায় রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর