মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পিরোজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)ঃ
“জুলাই শহীদ দিবস-২০২৬” উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) পিরোজপুরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
এ সময় পুলিশ সুপারের সঙ্গে পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন এবং দেশের শান্তি, শৃঙ্খলা ও গণমানুষের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

পুলিশ সুপার বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ দেশপ্রেম, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর