রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত

প্রতিবেদকের নাম / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমদের স্বদেস:

সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত হয়। ঘাতক স্বামী আশরাফুল ইসলাম সোহাগকে আটক করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনাটি ঘটে, শাহজাদপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে। নিহত রোমানা খাতুন আটক ঘাতক আশরাফুল ইসলামের স্ত্রী ও উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের আশরাফুল ইসলাম সোহাগ এক বছর আগে পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে রোমানাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। বৃহস্পতিবার ভোরে উভয়ের মধ্যে আবারও ঝগড়া লাগে। একপর্যায়ে স্বামী সোহাগ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী রোমানা মারা যান। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় স্বামী আশরাফুল ইসলাম সোহাগকে আটক করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর