https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

তাড়াশে এক গৃহবধূর লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম / ২৮৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

তাড়াশ উপজেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে হালিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) সকালে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঁস্তা গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

গ্রামবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের আজহার আলীর ছেলে শরিফুল ইসলাম একই গ্রামের মৃত হাবিবুর রহমানের মেয়ে হালিমা খাতুনকে বিয়ে করে ঘর সংসার করছেন। তাদের তিনটি সন্তানও রয়েছে। এরই মধ্যে স্বামী শরিফুল ইসলাম দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি নিয়ে প্রথম স্ত্রী হালিমা খাতুনের সাথে পারিবারিক কলহ লেগেই থাকতো।

বৃহস্পতিবার সকালে হালিমা খাতুনের বড় মেয়ে সুমাইয়া খাতুন সয়নকক্ষে মায়ের লাশ দেখতে পায়। তার আত্মচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ও প্রতিবেশী এগিয়ে আসে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকে হালিমা খাতুনের স্বামী শরিফুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার (ওসি) জিয়াউর রহমান বলেন, ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর