রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোক্তার হোসেনের জামিন বাতিল : জেলহাজতে প্রেরণ

প্রতিবেদকের নাম / ২৪১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫

তাড়াশ উপজেলা প্রতিনিধি দৈনিক আমাদের স্বদেশঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি ও বারুহাস ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো: মোক্তার হোসেন মুক্তা কে একটি হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করলে, আদালত না মুন্জুর করে  জেল হাজতে পাঠানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি এ্যাডভোকেট মো: কামাল হোসেন।মামলা সূত্রে প্রকাশ, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা চালানোর সময় উপজেলার বিনোদপুর বাজারে বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালায় একদল দুষ্কৃতিকারী। এ সময় তাকে হত্যার চেষ্টার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটনা সহ ধারালো অস্ত্র ও লাঠি দ্বারা  এলোপাথারি হামলা চালায়। বহনকারী মাইক্রোবাসটিও ভাংচুর করা হয়। পরে পুলিশ মানবঢাল তৈরি করে বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার কে রক্ষা করেন।এ ঘটনার ছয় বছরপর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়নের বিএনপির সভাপতি মো: আসাদুজ্জামান তাড়াশ থানায় বাদী হয়ে ৯৯ জন কে নামীয় আসামী ও ২৫০/৩০০শ জন কে অজ্ঞাতনামা আসামী করে একটি  বিষ্ফোরক ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।এ মামলায় তাড়াশ উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি ও  সাবেক চেয়ারম্যান মো: মোক্তার হোসেন মুক্তাকে তিন নম্বর আসামী করা হয়।মামলার পরপরই তিনি পলাতক অবস্থায়  উচ্চ আদালত থেকে জামিন নেন। আজ বুধবার (১৪ মে) সিরাজগঞ্জ জেলাজজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক আলী আহম্মেদ তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর