বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সন্দ্বীপে ধুপের খালে কালভার্ট ভেঙে যোগাযোগ ব্যাহত, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

প্রতিবেদকের নাম / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫

সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার ১৫ নং মাইটভাঙ্গা ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়কে ধুপের খালের ওপর অবস্থিত কালভার্টটি ভেঙে পড়ায় মারাত্মকভাবে ব্যাহত হয়েছে দুটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা। প্রায় দুই মাস আগে কালভার্টটি ভেঙে পড়লেও এখন পর্যন্ত তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

ভাঙা কালভার্টটির কারণে মগধরা ও মাইটভাঙ্গা ইউনিয়নের মধ্যে সরাসরি যাতায়াত বন্ধ হয়ে গেছে। বিশেষ করে পশ্চিম দিকের মাইটভাঙ্গা কেরামতিয়া মাদ্রাসা থেকে পূর্বের মগধরা, নন্দীর হাট এবং আমতলী পর্যন্ত যাতায়াত করা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ভাঙা কালভার্টের ওপর দিয়ে কেবলমাত্র পায়ে হেঁটে (প্রায় ১ ফুট জায়গা) পার হওয়া সম্ভব হলেও সাইকেল বা মোটরসাইকেল পারাপার একেবারেই সম্ভব নয়। এতে করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

এলাকাবাসীর পক্ষ থেকে ইতোমধ্যে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে দ্রুত কালভার্টটি মেরামতের জন্য।

এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, “কালভার্টটির বিষয়টি আমাদের নজরে আছে। খুব দ্রুত সময়ের মধ্যেই সংস্কারকাজ শুরু করা হবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত কালভার্টটি সংস্কার করে মাইটভাঙ্গা ও মগধরা ইউনিয়নের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে পুনরায় সচল করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর