মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ভালোবেসে বিয়ে করেও ঘর বাঁধতে পারছেন না এক তরুণী ২ দিন ধরে অনশনে স্ত্রী স্বামীর বাড়িতে !

প্রতিবেদকের নাম / ৩৩১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নিজেস্ব  প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ : ভালোবেসে বিয়ে করেও ঘর বাঁধতে পারছেন না এক তরুণী। স্ত্রীর স্বীকৃতির দাবিতে ২ দিন ধরে স্বামীর বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ  উপজেলার নওগাঁ  ইউনিয়নের ভায়াট গ্রামে অনশন করছেন তিনি।

এক বছর  আগে ওই গ্রামের আব্দুল খালেক মন্ডলের  ছেলে জাহিদুল ইসলাম জাহিদ সঙ্গে তার বিয়ে হয়। ওই তরুণীর বাড়ি নওগাঁ জেলার বদলগাছি থানা এলাকায় ।

অনশনরত তরুণী জানান, ১ বছর আগে জাহিদুল ইসলাম জাহিদের  সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে ১ বছর  আগে পরিবারের অজান্তে তারা পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন তারা। কিছুদিন আগে তাকে ফেলে জাহিদুল ইসলাম জাহিদ
বাসা ছেড়ে আত্মগোপন করে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

কোনো উপায় না পেয়ে তিনি আজ (১৮  এপ্রিল) সন্ধ্যার সময়  জাহিদুল ইসলাম  জাহিদের বাড়িতে আসেন এবং স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশন শুরু করেন। তবে জাহিদুল ইসলাম জাহিদের বাবা ও  মা   তাকে ঘরে ঢুকতে বাধা দেয়। এই সুযোগে জাহিদুল ইসলাম জাহিদ আত্মগোপন করেন। ফলে ছেলের চাচার বাড়িতে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো জিয়াউর রহমান জানান, ঘটনাটা আমার জানা নেই। তবে মেয়েটি যদি আইনের সাহায্য চায়, তাহলে তাকে আইনগত সহায়তা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর