রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার২,পলাতক ১

প্রতিবেদকের নাম / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টানা দুই দিনব্যাপী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আরও একজন আসামি পলাতক থাকলেও তার বিরুদ্ধেও নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই অভিযানে অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার সার্বিক তত্ত্বাবধান এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

দুই দিনে পৃথক তিনটি মামলায় অভিযান চলাকালে সন্দ্বীপ থানায় পৃথক তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

প্রথম দিনের (১০সেপ্টেম্বর) অভিযানে আজিমপুর এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মামুন মাহমুদ (৪৬) নামে একজনকে গ্রেফতার করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৫ সদস্যের একটি দল অংশগ্রহণ করে।পরদিন (১১ সেপ্টেম্বর) ভোরে র‌্যাব-৭ এবং কোস্ট গার্ড স্টেশন, সন্দ্বীপ এর যৌথ অভিযানে চেউরিয়া এলাকা থেকে ২২ পিস ইয়াবা ও ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহা. ফারুক (৪০) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, তবে তিনি পলাতক রয়েছেন।একই অভিযানে ১৮ পিস ইয়াবাসহ আবু তৈয়ব (২৬) নামে আরেকজনকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।অভিযানে যৌথ বাহিনীর অংশগ্রহণঅভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৭ এর একজন লে. কমান্ডার। অভিযানে র‌্যাব-৭ এর ১৬ জন এবং কোস্ট গার্ড স্টেশন, সন্দ্বীপের ৮ জন সদস্য অংশ নেন। অভিযানে সন্দ্বীপের বিভিন্ন এলাকায় একাধিক জায়গায় তল্লাশি ও অভিযান পরিচালনা করা হয়।প্রশাসনের হুঁশিয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন,সন্দ্বীপসহ চট্টগ্রাম জুড়ে আমাদের নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক থেকে ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এই অঞ্চলে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর