রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সিরাজগঞ্জ ৯ ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ২৬৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ :

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জের নয়টি ইটভাটাকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৪০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া ও এক‌টি বন্ধ ক‌রে দেওয়া হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন,  সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়া‌রি) সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, সোমবার দিনভর পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে সদর ও রায়গঞ্জ উপজেলায় এ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব এলাকায় বেশকিছু ভাটায় ইট পোড়ানো হচ্ছিল।
অভিযানে রায়গঞ্জ উপজেলার মেসার্স সুরমা ব্রিকসকে পাঁচ লাখ, এইচ এস ব্রিকসকে পাঁচ লাখ, এইচ আলী ব্রিকসকে পাঁচ লাখ, হিরো ব্রিকসকে পাঁচ লাখ, এসএনবি ব্রিকসকে চার লাখ, সান ব্রিকসকে পাঁচ লাখ, সুপার ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার, রেজা ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার এবং সদর উপজেলার মেসার্স রাইন ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানার পাশাপাশি ভাটার চিমনির আংশিক ভেঙে ফেলা হয়। এ ছাড়া জেনিন ব্রিকসের চিমনি ভেকু দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয় এবং আলফা ব্রিকস বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর