রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে মোটর সাইকেল আরোহীর গতিরোধ করে ছিনতাই।

প্রতিবেদকের নাম / ৩৭১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ : সিরাজগঞ্জের তাড়াশের রানীর হাট আঞ্চলিক সড়কে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে সাতটার সময় তাড়াশ রানীর হাট আঞ্চলিক সড়কের বিনসাড়া আসানবাড়ির মাঝে মোটর সাইকেল আরোহীর গতিরোধ করে মোটর সাইকেলটি নিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় মোটরসাইকেল চালকের মাথায় পিছন থেকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এতে মোটর সাইকেল আরোহী মারাত্মক আহত হন। মোটর সাইকেল আরোহী নাইমুল ইসলাম ইমরান পাবনা জেলার সদর থানার নুরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে । জানা গেছে , শনিবার রাত সাড়ে সাতটার দিকে তাড়াশ রানীর হাট আঞ্চলিক সড়ক দিয়ে পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে বিনসাড়া আসানবাড়ির এলাকায় পৌছালে তিনজন ছিনতাইকারী পিছন থেকে ইমরানের মাথায় আঘাত করে মাটিতে ফেলে দিয়ে হিরো হ্যান্ক, মেট্রো ল- ৬৩৯৯৬২, দুইটি মোবাইল ও দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত ইমরানকে তাড়াশ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। সড়কে টহল পুলিশ পাঠানো হয়েছে। আহত মোটর সাইকেল আরোহীকে তাড়াশ সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর