শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে মিরপুর-১ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম / ২৩১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র‌্যাব-৪, সিপিসি–১ এর যৌথ অভিযানে ঢাকার মিরপুর-১ এলাকায় অনুষ্ঠিত বিশেষ অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

 

২০০৮ সালের ১৬ ডিসেম্বর ঢাকা মহানগরীর দক্ষিণ খান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত এক মামলায় অভিযুক্ত ছিলেন মোঃ আব্দুল মালেক (৩৬)। দীর্ঘ বিচারকার্য শেষে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত নং-১৪ তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে। রায় ঘোষণার পর থেকেই তিনি পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে পলাতক জীবন যাপন করছিলেন বলে র‌্যাব নিশ্চিত হয়।

পরবর্তীতে র‌্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায় গত ২১ নভেম্বর ২০২৫ রাত ১০টা ৩০ মিনিটে র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর যৌথ আভিযানিক দল শাহ আলী থানাধীন মিরপুর-১ এর ব্লক-ই, রোড-৯ এর মোবারক হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এতে তারা সফলভাবে পলাতক আসামি মোঃ আব্দুল মালেককে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর