সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

টেকনাফে বঙ্গোপসাগর থেকে রোহিঙ্গাবাহী নৌকাডুবি নারী-শিশুসহ উদ্ধার-২৫

প্রতিবেদকের নাম / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫

মোহাম্মদ শহিদুল্লাহ, কক্সবাজার টেকনাফ বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে নিকটবর্তী জলসীমায় রোহিঙ্গাবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছেন।

গতকাল শুক্রবার (২১ মার্চ) দিনগত রাত আড়াইটায় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকায় সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে।

টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌঘাটের পাহারাদার আবদুল মান্নান বলেন, শুক্রবার রাত আড়াইটা রোহিঙ্গাবাহী নৌকা কূল ঘেঁষে যাওয়ার সময় টহলরত বিজিবি সদস্যরা দেখতে পান। তখন ঘাট থেকে একটি নৌকা নিয়ে তাদের আটকে দেন বিজিবি সদস্যরা। তারপর কীভাবে রোহিঙ্গাবাহী ট্রলার ডুবে যায় সেটা জানি না। তবে এ ঘটনায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছেন জেলেরা।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী একটি নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাগরে উদ্ধার অভিযান চলছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘রোহিঙ্গা বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর